লেটেস্ট নিউজ

নিউটাউনে তুরস্কের ভিসা চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে দুই বাংলাদেশি প্রতারক

নিউটাউনের টেকনোসিটি থানার বালিগরি এলাকায় বিদেশের ভিসা পাইয়ে দেওয়ার নামে চলা এক বড়সড় প্রতারণা চক্রের হদিস পেল পুলিশ। তুরস্কসহ বিভিন্ন দেশের ভিসা করিয়ে দেওয়ার টোপ দিয়ে সাধারণ মানুষকে আটকে রেখে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে পুলিশ এই চক্রটির সন্ধান পায়।

তদন্তে জানা গেছে, এই চক্রটি মূলত চিকিৎসার প্রয়োজনে বাংলাদেশ থেকে আসা ব্যক্তিদের টার্গেট করত। উন্নত দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তাঁদের নির্দিষ্ট স্থানে ডেকে এনে বন্দি করা হতো এবং পরে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হতো। পুলিশ সেখান থেকে অপহৃত দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে, যাঁদের গত শনিবার থেকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ।

ধৃতদের মঙ্গলবার বারাসাত আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই আন্তর্জাতিক পাচার বা প্রতারণা চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে টেকনোসিটি থানার পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের বয়ান অনুযায়ী ঘটনার নেপথ্যে থাকা বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *