লেটেস্ট নিউজ

নিখোঁজ বধূর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার: ইটাহারে চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর দিনাজপুরের ইটাহারে বাপের বাড়ি যাওয়ার পথে নিখোঁজ বধূর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে স্থানীয় জঙ্গল থেকে। ৩২ বছর বয়সী রাবি খাতুন বুধবার রাতে বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেননি। বৃহস্পতিবার সকালে বাজিতপুরের জঙ্গলে তাঁর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা।

পরিবারের অভিযোগ, পরিচিতরাই রাবিকে অপহরণ করে নৃশংসভাবে খুন করেছে। এই ঘটনায় ইটাহার থানায় ইতিমধ্যেই খুনের মামলা দায়ের করেছেন নিহতের ভাই। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও দোষীদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *