লেটেস্ট নিউজ

নিজ দেশের গোপন তথ্যে ইজরায়েলি হানা নিহত ইরানের শীর্ষ নেতা লারিজানি – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের অভ্যন্তরীণ সোর্স ও সাধারণ মানুষের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে নিখুঁত হামলা চালিয়ে দেশটির নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যা করেছে ইজরায়েল। লারিজানির পাশাপাশি আইআরজিসি-র বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলেইমানির মৃত্যুর খবরও নিশ্চিত করেছে তেহরান। ইজরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, গত ২৪ ঘণ্টায় স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করেই এই অভিযান সফল হয়েছে।

ইজরায়েলি কর্মকর্তাদের মতে, লারিজানি গত কয়েকদিন ধরে জনসম্মুখে অতি-আত্মবিশ্বাসের সঙ্গে চলাফেরা করছিলেন। কুদস দিবসের র‍্যালিতে অংশগ্রহণ থেকে শুরু করে সংবাদমাধ্যমে নিয়মিত সাক্ষাৎকার দেওয়া—তার প্রতিটি পদক্ষেপ ইজরায়েলি বাহিনীর জন্য তাকে শনাক্ত করা সহজ করে তোলে। এই অসতর্কতার সুযোগ নিয়েই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামরিক পরিকল্পনা সাজানো হয়েছিল।

বর্তমানে তেহরানের সাধারণ মানুষের কাছ থেকে প্রাপ্ত তথ্য ইজরায়েলি গোয়েন্দাদের জন্য তুরুপের তাস হয়ে দাঁড়িয়েছে। এই তথ্যের সাহায্যেই বাসিজ বাহিনী এবং আইআরজিসির চেকপোস্টগুলোর অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছে। স্থানীয়দের এই সহযোগিতার ফলে ইরানের ভেতরে সরাসরি সামরিক অভিযান পরিচালনা করা এখন ইজরায়েলি বাহিনীর জন্য অনেকটা সহজ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *