নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় তোলপাড় দক্ষিণবঙ্গ ও উপকূলে জারি লাল সতর্কতা – এবেলা
এবেলা ডেস্কঃ
February 24, 202611:38 am
বঙ্গোপসাগরে ঘনীভূত শক্তিশালী নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গসহ কলকাতায় শুরু হয়েছে অকাল বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় কলকাতা, হাওড়া ও মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া বইবে। উপকূলীয় জেলাগুলোতে ৩০-৪০ কিমি বেগে দমকা বাতাসের সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোচবিহার ও মালদহসহ বাকি জেলাগুলোর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দক্ষিণ ভারতেও তামিলনাড়ু ও কেরালায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জম্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা থাকায় সমুদ্র ও পাহাড়ি এলাকায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

