লেটেস্ট নিউজ

নিরাপত্তায় এআই চশমা: সাধারণতন্ত্র দিবসে দিল্লির নয়া অস্ত্র – এবেলা

এবেলা ডেস্কঃ

সাধারণতন্ত্র দিবসের নিরাপত্তা নিশ্চিতে এবার এআই-চালিত ‘স্মার্ট চশমা’ ব্যবহার করছে দিল্লি পুলিশ। আজনালেন্সের তৈরি এই চশমায় রয়েছে ফেসিয়াল রেকগনিশন ও থার্মাল ইমেজিং প্রযুক্তি। এর মাধ্যমে কর্তব্যপথে ভিড়ের মধ্যে থেকেই অপরাধী বা সন্দেহভাজনদের রিয়েল টাইমে শনাক্ত করা সম্ভব হবে।

এই ডিভাইসে থাকা এআই পুরনো ছবির ভিত্তিতে বর্তমান চেহারা তৈরির পাশাপাশি বয়স ও উচ্চতাও জানাতে সক্ষম। এটি সরাসরি পুলিশের ডেটাবেসের সাথে যুক্ত থাকবে। ফলে স্থির ক্যামেরার সীমাবদ্ধতা কাটিয়ে চলমান নজরদারির মাধ্যমে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *