লেটেস্ট নিউজ

নির্বাচনী আবহে ফিরহাদ হাকিমের জনমুখী বাজেট ঘিরে সরগরম কলকাতা, বিরোধীদের তোপ – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : কলকাতা পুরসভার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে রাস্তা ও সাফাই খাতে রেকর্ড বরাদ্দ বৃদ্ধি করলেন মেয়র ফিরহাদ হাকিম। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শহরের পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দিয়ে ১১১ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছে তৃণমূল পুরবোর্ড। সম্পদ কর ও সরকারি অনুদান বৃদ্ধি পাওয়ায় সামাজিক কল্যাণ ও বস্তি উন্নয়নেও ব্যয়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে।

উন্নয়নের এই খতিয়ানকে গুরুত্বহীন আখ্যা দিয়ে ‘হাম্পটি ডাম্পটি বাজেট’ বলে কটাক্ষ করেছে বিজেপি। বামেদের দাবি এটি কেবলই নির্বাচনমুখী চমক। তবে মেয়রের মতে বকেয়া থাকলেও সাধারণ মানুষের স্বার্থে ব্যয় করাই অগ্রাধিকার। রাস্তা মেরামতি ও আবর্জনা সাফাইয়ে কয়েক কোটি টাকার বাড়তি বিনিয়োগ করে নাগরিকদের ক্ষোভ প্রশমনই এখন পুরসভার মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *