নির্বাচন কমিশনের কড়া চিঠি: নবান্নের সঙ্গে সংঘাত তুঙ্গে! – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলাকালীন আধিকারিকদের বদলি নিয়ে রাজ্য সরকারকে কড়া চিঠি পাঠাল নির্বাচন কমিশন। কমিশনের স্পষ্ট নির্দেশ ছিল, অনুমতি ছাড়া এই প্রক্রিয়ায় যুক্ত কাউকে বদলি করা যাবে না। তবুও মুখ্যসচিবের অধীনে থাকা প্রশাসনের পক্ষ থেকে তিনজন ইলেক্টোরাল রোল অবজার্ভারকে বদলি করা হয়েছে।
কমিশন জানিয়েছে, এই পদক্ষেপ সরাসরি তাদের পূর্বনির্ধারিত নির্দেশিকার লঙ্ঘন। ২৭ অক্টোবর ২০২৫-এর নিয়ম ভেঙে আগাম অনুমতি ছাড়াই এই বদলি কার্যকর করায় ক্ষুব্ধ কমিশন নবান্নের কাছে জবাব তলব করেছে। ভোটার তালিকা সংশোধনের মতো সংবেদনশীল কাজে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে এখন তীব্র বিতর্ক শুরু হয়েছে।

