নির্বাচন কমিশনের রদবদলে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় পাঠালেন কড়া চিঠি – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে ভোট ঘোষণার পর প্রশাসন ও পুলিশে ব্যাপক রদবদল ঘটিয়েছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবসহ শীর্ষ কর্মকর্তাদের আকস্মিক বদলিতে স্তম্ভিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিইসি জ্ঞানেশ কুমারকে পাঠানো তিন পাতার চিঠিতে তিনি অভিযোগ করেছেন যে, এই পদক্ষেপ রাজ্যের প্রশাসনিক স্থিতিশীলতা নষ্ট করছে এবং স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করছে।
মুখ্যমন্ত্রী ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলে প্রায় ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। চিঠিতে তিনি প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কার কথা উল্লেখ করে আধিকারিকদের অভাবজনিত সমস্যার কথা জানান। মমতার দাবি, কমিশনের এই সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক হস্তক্ষেপ এবং প্রতিহিংসামূলক। বারবার চিঠি দিলেও কমিশন কোনো জবাব না দেওয়ায় তিনি তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন।

