লেটেস্ট নিউজ

নির্বাচন বাতিলের দাবিতে সরব হাসিনা: ‘ইউনূসের সাজানো প্রহসন’ প্রত্যাখানের ডাক

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ভোটহীন ও অবৈধ’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে এক বিবৃতিতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘ফ্যাসিস্ট’ অভিহিত করে তাঁর পদত্যাগ দাবি করেন। আওয়ামী লীগহীন এই নির্বাচনকে একটি সুপরিকল্পিত জালিয়াতি ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী প্রহসন হিসেবেও বর্ণনা করেছেন তিনি।

বিবৃতিতে হাসিনা অভিযোগ করেন, নির্বাচনের নামে ভোটারদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং অধিকাংশ কেন্দ্রই ছিল জনশূন্য। ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকেই কেন্দ্র দখল ও ব্যালট স্ট্যাম্পিংয়ের মতো অনিয়ম চলেছে বলে তাঁর দাবি। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি জানানোর পাশাপাশি আওয়ামী লীগ কর্মীদের ওপর দমন-পীড়ন বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *