লেটেস্ট নিউজ

নীল ড্রামে মিলল গলাকাটা নগ্ন ও ঝলসানো দেহ! মেরঠের সেই হাড়হিম করা ছায়া এবার বাংলায় – এবেলা

এবেলা ডেস্কঃ

হুগলির ভদ্রেশ্বরে শিউরে ওঠার মতো দৃশ্য! দিল্লি রোডের ধারে বস্তাবন্দি ড্রাম খুলতেই বেরিয়ে এল যুবকের দেহ। উত্তরপ্রদেশের সেই কুখ্যাত ‘নীল ড্রাম’ হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি এবার পশ্চিমবঙ্গে। বুধবার সকালে শ্বেতপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে অন্য কোথাও নৃশংসভাবে খুন করার পর প্রমাণ লোপাটের জন্য দেহটি ড্রামে ভরে এখানে ফেলে যাওয়া হয়েছে। উদ্ধার হওয়া দেহটির গলা কাটা ছিল এবং শরীর ঝলসানো অবস্থায় পাওয়া গেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠিয়েছে। অজ্ঞাতপরিচয় এই ব্যক্তির পরিচয় এবং খুনের নেপথ্যে থাকা অপরাধীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *