লেটেস্ট নিউজ

নেপাল কি ফের রাজতন্ত্রের পথে? কাঠমান্ডুর রাস্তায় হাজারো মানুষের ভিড়ে ফিরলেন রাজা জ্ঞানেন্দ্র – এবেলা

এবেলা ডেস্কঃ

নেপালের রাজনীতিতে ফের বড়সড় পটপরিবর্তনের ইঙ্গিত। সাধারণ নির্বাচনের ঠিক আগে রাজধানী কাঠমান্ডুর মাটিতে পা রাখলেন ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্র শাহ। শনিবার সকালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখতেই তাঁকে ঘিরে তৈরি হয় অভূতপূর্ব উন্মাদনা।

রাজাকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। নেপালের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মাঝে এই জমায়েত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারি নিষেধাজ্ঞা উড়িয়েই কাঠমান্ডুর অলিতে-গলিতে শুরু হয়েছে রাজভক্তদের মিছিল। বিক্ষোভকারীদের মুখে একটাই দাবি, “রাজতন্ত্র ফিরিয়ে আনো”।

কাঠমান্ডুর পরিস্থিতি বর্তমানে বেশ উত্তপ্ত। রাজভক্তদের জমায়েত এবং ‘রাজাকে ফেরাও’ স্লোগানে রীতিমতো কাঁপছে নেপাল প্রশাসন। নির্বাচনের প্রাক্কালে রাজা জ্ঞানেন্দ্রর এই প্রত্যাবর্তন এবং জনসমর্থন দেশের রাজনৈতিক সমীকরণ কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *