পকেটে আসবে বেকার ভাতার টাকা! ১ এপ্রিল থেকেই কি মিলবে সুবিধা? – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : আপনি কি বেকার ভাতার অপেক্ষায় আছেন? ১ এপ্রিল থেকে টাকা দেওয়ার ঘোষণা হলেও সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন—আসলে কারা পাবেন এই সুবিধা? নবান্ন সূত্রে খবর, কারা ‘বেকার’ আর কারা নন, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ফলে আপনার নাম তালিকায় উঠবে কি না, তা নিয়ে খোদ সরকারি মহলেই চলছে জোরদার আলোচনা।
প্রস্তাব অনুযায়ী, ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ যুবক-যুবতীরা এই ভাতা পাবেন। তবে যারা অ্যাপ ক্যাব চালান বা ডেলিভারি বয়ের কাজ করেন, তাদের বেকার বলা হবে কি না—সেটা বড় চিন্তার বিষয়। সঠিক তথ্য যাচাই ছাড়া ভাতার টাকা দেওয়া হলে সাধারণের করের অর্থের অপচয় হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই আবেদনের আগে নিয়মগুলো ভালো করে জেনে নেওয়া জরুরি।

