পদ্মশ্রী সম্মানে বাংলার জয়জয়কার: তালিকায় প্রসেনজিৎ-সহ ১১ জন – এবেলা
এবেলা ডেস্কঃ
এ বছর পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে কেউ পদ্মবিভূষণ বা পদ্মভূষণ না পেলেও শিল্প, চিকিৎসা ও সাহিত্য বিভাগে অনন্য অবদানের জন্য মোট ১১ জন পাচ্ছেন পদ্মশ্রী সম্মান।
এই তালিকায় রয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট চিকিৎসক সরোজ মণ্ডল। এছাড়াও সাহিত্য, শিক্ষা ও শিল্পকলায় বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে অশোক কুমার হালদার ও রবিলাল টুডুসহ আরও অনেকে এই মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত হচ্ছেন।

