পরমাণু কেন্দ্রে হামলা ও তেজস্ক্রিয়তার আতঙ্ক! ইরানকে চরম হুঁশিয়ারি দিল ৩ শক্তিশালী দেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
ইসরায়েল ও আমেরিকার সাঁড়াশি অভিযানে কার্যত বিধ্বস্ত ইরান। গত ৪৮ ঘণ্টায় দেশটির ৪৮ জন শীর্ষ নেতা এবং ৪০ জন সেনা কমান্ডার নিহত হওয়ার খবরে তোলপাড় বিশ্ব। এর মাঝেই ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে যৌথ বাহিনী, যার ফলে ছড়িয়ে পড়তে পারে মারাত্মক তেজস্ক্রিয়তা। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় এবার সরাসরি যুদ্ধে নামার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন। এই তিন দেশ যৌথ বিবৃতিতে সাফ জানিয়েছে, ইরান যদি অবিলম্বে হামলা বন্ধ না করে, তবে তারা সরাসরি সামরিক পদক্ষেপ (ডিফেন্সিভ অ্যাকশন) নিতে বাধ্য হবে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) প্রধান রাফায়েল গ্রোসি এই হামলার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কায় সংলগ্ন বড় শহরগুলো খালি করার উপক্রম হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান ও পশ্চিমাদের এই সংঘাত এখন এক ভয়ংকর পরমাণু যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে।

