লেটেস্ট নিউজ

পরীক্ষার আগেই স্বপ্নভঙ্গ, বড়সড় পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের স্কুলগুলোতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের লিখিত পরীক্ষার আগেই বড় পদক্ষেপ নিল এসএসসি। প্রাথমিক যাচাইকরণ বা স্ক্রুটিনি চলাকালীন মোট ৫৪৪ জন প্রার্থীর আবেদন বাতিল করেছে কমিশন। এর মধ্যে গ্রুপ সি-তে ২৮৮ জন এবং গ্রুপ ডি-তে ২৫৬ জন অযোগ্য প্রার্থী রয়েছেন। তদন্তে দেখা গেছে, এদের মধ্যে অনেকেই ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় আগেই অযোগ্য বলে চিহ্নিত হয়েছিলেন, যারা এবারও নতুন করে আবেদনের চেষ্টা করেছিলেন।

আগামী ১ এবং ৮ মার্চ রাজ্যে এই নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই কমিশন এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের নাম এবং আবেদন খারিজের কারণসহ বিস্তারিত তথ্য ইতিমধ্যেই কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এই পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে বর্তমানে দ্রুতগতিতে প্রস্তুতি এবং অ্যাডমিট কার্ড বিতরণের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *