লেটেস্ট নিউজ

পরীক্ষা ছাড়াই এসবিআইতে চাকরির সুযোগ নিয়ে এল স্টেট ব্যাংক – এবেলা

এবেলা ডেস্কঃ

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে ১১৬ জন দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ডেপুটি ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে আবেদনের জন্য কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থী বাছাই করা হবে।

আগ্রহী প্রার্থীরা ২৩ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ আবেদন করতে পারবেন। আইটি, সাইবার সিকিউরিটি এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি বিভাগে অভিজ্ঞদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭৫০ টাকা ধার্য করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *