পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করছে নির্বাচন কমিশন – এবেলা
এবেলা ডেস্কঃ
আজ রবিবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকের আয়োজন করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই বৈঠকেই পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ও নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
রাজ্যভিত্তিক ভোট কত দফায় সম্পন্ন হবে এবং কোন তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা জানতে মুখিয়ে রয়েছে রাজনৈতিক মহল। বিশেষ করে পশ্চিমবঙ্গের ভোট পরিচালনা নিয়ে বাড়তি সতর্কতা ও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন সংক্রান্ত বিষয়ে কমিশনের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সকলের।
নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার প্রাক্কালে এই ঘোষণাকে কেন্দ্র করে দেশজুড়ে তৎপরতা শুরু হয়েছে। সংশ্লিষ্ট রাজ্যগুলোতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে কমিশন কী কী পদক্ষেপ নিচ্ছে, তা এই বৈঠকের মাধ্যমেই স্পষ্ট হয়ে যাবে।

