লেটেস্ট নিউজ

পশ্চিমে ঝঞ্ঝা ও দক্ষিণে নিম্নচাপ, ১০ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, বাংলায় বাড়বে তাপমাত্রা

নতুন পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় বড়সড় বদল আসতে চলেছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে উত্তর-পশ্চিম ভারতসহ ১০টি রাজ্যে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং রাজস্থানের কিছু অংশে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ভারতে তামিলনাড়ু ও কেরালায় ২১ ও ২২ ফেব্রুয়ারি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তিশালী হওয়ায় সমুদ্র উত্তাল থাকবে, ফলে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। মধ্যপ্রদেশ ও ওড়িশাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও কুয়াশার দাপট দেখা যেতে পারে।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আগামী দু’দিন আবহাওয়া স্থিতিশীল থাকলেও বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সপ্তাহের শেষদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যার ফলে দিনের বেলা শীত কার্যত উধাও হবে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব কমে যাওয়ায় রাজ্যজুড়ে গরম ও অস্বস্তি বাড়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *