লেটেস্ট নিউজ

পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা আমূল রদবদলে অর্ধেকেরও বেশি নতুন মুখ – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম মেদিনীপুর জেলার ১৫টি বিধানসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। এবারের তালিকায় অভিজ্ঞদের পাশাপাশি অর্ধেকেরও বেশি আসনে নতুন মুখ নিয়ে এসে বড় চমক দিয়েছে শাসক দল। মেদিনীপুর, গড়বেতা, কেশপুর ও শালবনীর মতো জয়ী আসনগুলোতে পুরনো প্রার্থীদের ওপর আস্থা রাখা হলেও, রাজনৈতিক সমীকরণ মেলাতে ঘাটাল মহকুমা ও মেদিনীপুর সদর মহকুমার একাধিক কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে।

বিশেষত ঘাটাল মহকুমার তিনটি আসনেই এবার নতুন প্রার্থীদের সুযোগ দেওয়া হয়েছে। দাসপুর ও চন্দ্রকোণার বিদায়ী বিধায়কদের পরিবর্তে যথাক্রমে আশিস হুদাইত ও সূর্যকান্ত দোলইকে টিকিট দেওয়া হয়েছে। অন্যদিকে, দাঁতন, কেশিয়াড়ি ও নারায়ণগড়েও পুরনোদের সরিয়ে নতুন মুখ আনা হয়েছে। ডেবরা আসনে প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরের বদলে এবার লড়াই করবেন অভিজ্ঞ নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্য সরকারের উন্নয়নকে হাতিয়ার করেই এই নির্বাচনী লড়াই পরিচালিত হবে। জেলা সভাপতি সুজয় হাজরা ও অজিত মাইতি জয়ের ব্যাপারে আশাপ্রকাশ করে সকল কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রার্থী তালিকায় এই বড়সড় রদবদল নিয়ে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *