লেটেস্ট নিউজ

পাকিস্তানের গোপন পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বজুড়ে তীব্র আতঙ্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন গোয়েন্দা রিপোর্টে পাকিস্তানকে পরমাণু হুমকি হিসেবে চিহ্নিত করার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ইসলামাবাদের গোপন পরমাণু অস্ত্র তৈরির ইতিহাস বিশ্বশান্তির জন্য বড় ঝুঁকি। মার্কিন রিপোর্টে রাশিয়ার পাশাপাশি পাকিস্তানকেও দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরির দায়ে অভিযুক্ত করা হয়েছে যা সরাসরি আমেরিকায় আঘাত হানতে সক্ষম।

অন্যদিকে আফগানিস্তানের অসামরিক পরিকাঠামো ও হাসপাতালে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। পবিত্র রমজান মাসে এই বর্বরতাকে আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি বলে উল্লেখ করা হয়েছে। ভারত স্পষ্ট জানিয়েছে, সন্ত্রাসবাদ ও পরমাণু গোপনীয়তার এই বিপজ্জনক সংমিশ্রণ গোটা বিশ্বের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *