লেটেস্ট নিউজ

পাহাড়ে একাই লড়বে অনীত থাপার বিজিপিএম, তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা – এবেলা

এবেলা ডেস্কঃ

বঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই পাহাড়ের রাজনীতিতে নিজেদের আধিপত্য বজায় রাখতে তৎপর ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম)। রবিবার দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং—এই তিন গুরুত্বপূর্ণ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছেন অনীত থাপা। দার্জিলিং থেকে বিজয় কুমার রাই, কালিম্পংয়ে বিদায়ী বিধায়ক রুদেন সদা লেপচা এবং কার্শিয়াং কেন্দ্রে অমর লামাকে প্রার্থী করেছে দল।

বিজিপিএম নেতৃত্ব জানিয়েছে, পাহাড়ে উন্নয়নের ধারা বজায় রাখতে তারা এককভাবেই লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের প্রচ্ছন্ন সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী অনীত থাপার দল। ইতিমধ্যে প্র প্রার্থীদের সমর্থনে ব্যানার ও পোস্টার তৈরির কাজ শেষ হয়েছে। মঙ্গলবার থেকেই প্রচারের ময়দানে পূর্ণ শক্তিতে নামছে পাহাড়ের শাসক দল।

অন্যদিকে, বিজিপিএমের এই আগাম ঘোষণায় বিরোধীরা কার্যত চাপে। গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং ও হামরো পার্টির অজয় এডওয়ার্ড জোট গড়ার বিষয়ে আলোচনা চালালেও এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। ফলে পাহাড়ের তিন আসনেই জয়ের বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত বলে দাবি করেছে বিজিপিএম শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *