লেটেস্ট নিউজ

পুরুলিয়ায় অভিষেকের হুঙ্কার: ‘আগে টিকি মিলত না, এখন বড় বড় কথা!’ – এবেলা

এবেলা ডেস্কঃ

পুরুলিয়ার রণসংকল্প সভায় বিজেপিকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, ২০১১ সালের আগে জেলায় বিজেপি নেতাদের দেখা মিলত না; আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই সেখানে শান্তি ফিরেছে। বাম আমলের ‘হার্মাদ’রাই এখন বিজেপির ‘জল্লাদ’ হয়ে এলাকায় অশান্তি পাকাচ্ছে বলে তিনি কটাক্ষ করেন।

কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়ে অভিষেক জানান, জেলার উন্নয়নে ৬৮০ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে রেলের দুরবস্থা নিয়ে নিশানা করে তিনি আগামী নির্বাচনে বিজেপিকে শূন্য করার ডাক দেন। তৃণমূলের ওপর আস্থা রাখলে ছয় মাসের মধ্যে সমস্ত দাবি পূরণের আশ্বাসও দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *