প্যাকেটবন্দি দুধে ইউরিয়া ও ডিটারজেন্টের বিষাক্ত মিশ্রণ, চেনার সহজ উপায় – এবেলা
এবেলা ডেস্কঃ
গুজরাট ও ওড়িশায় সম্প্রতি বড়সড় জাল দুধ চক্রের হদিস মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে জানা গেছে, ৩০০ লিটার আসল দুধের সাথে ডিটারজেন্ট, ইউরিয়া এবং পাম অয়েল মিশিয়ে ১৮০০ লিটার সিন্থেটিক দুধ তৈরি করা হচ্ছিল। এই বিষাক্ত মিশ্রণ দীর্ঘমেয়াদে কিডনি ও লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে।
জনস্বার্থে খাদ্য সুরক্ষা দপ্তর (FSSAI) কিছু ঘরোয়া পরীক্ষার পরামর্শ দিয়েছে। দুধে জল বা ডিটারজেন্ট আছে কিনা তা বুঝতে মসৃণ তলে দুধের ফোঁটা ফেলুন অথবা জল মিশিয়ে জোরে ঝাঁকান। এছাড়া আয়োডিন সলিউশন বা লিটমাস পেপার ব্যবহার করে স্টার্চ ও ইউরিয়ার উপস্থিতি সহজেই শনাক্ত করা সম্ভব।

