প্যাট কামিন্সের চোটে সানরাইজার্স হায়দ্রাবাদের নেতৃত্বে বড় চমক – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএল ২০২৬ আসরের শুরুতে চোটের কারণে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে পাচ্ছে না সানরাইজার্স হায়দ্রাবাদ। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিষান। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার হায়দ্রাবাদের অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্ব পেলেন তিনি।
ফ্র্যাঞ্চাইজিটি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে যে কামিন্স সুস্থ না হওয়া পর্যন্ত ইশান কিষান অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। তরুণ অলরাউন্ডার অভিষেক শর্মাকে দলের সহ-অধিনায়ক মনোনীত করা হয়েছে। নেতৃত্বের এই রদবদল টুর্নামেন্টের শুরুতেই অরেঞ্জ আর্মির কৌশলে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

