লেটেস্ট নিউজ

প্রজাতন্ত্র দিবসে ভারতকে শুভেচ্ছা জিনপিং ও রুবিওর – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে আমেরিকা ও চিন। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও প্রতিরক্ষা, খনিজ সম্পদ এবং উদীয়মান প্রযুক্তিতে দুই দেশের শক্তিশালী অংশীদারিত্বের প্রশংসা করেন। তিনি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে ‘কোয়াড’ জোটের কার্যকর ভূমিকার কথা উল্লেখ করে আগামীতে ভারতের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিকে চিনা রাষ্ট্রপতি শি জিনপিং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়ে ভারত ও চিনকে ভালো প্রতিবেশী ও বন্ধু হিসেবে অভিহিত করেন। তিনি পারস্পরিক আদান-প্রদান বৃদ্ধির মাধ্যমে বিশ্বশান্তি ও সমৃদ্ধি রক্ষায় দুই দেশের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। দুই শক্তিধর রাষ্ট্রের এই ইতিবাচক বার্তা বিশ্ব রাজনীতিতে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বকেই প্রতিফলিত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *