প্রজাতন্ত্র দিবসে মোদীর রাজকীয় সাজ, নজরে কৃষ্ণের প্রতীক আঁকা যোধপুরী পাগড়ি – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রজাতন্ত্র দিবসের সকালেও চিরাচরিত প্রথা মেনে নিজের বিশেষ সাজে নজর কাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল তাঁর বাহারি পাগড়ি। রাজস্থানি ‘টাই অ্যান্ড ডাই’ পদ্ধতির উজ্জ্বল রঙের কাপড়ে তৈরি এই পাগড়িতে সোনালি জরির কারুকাজ সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো পাগড়ির নকশা। রঙিন কাপড়ের ওপর সোনালি সুতোয় ফুটিয়ে তোলা হয়েছে ময়ূরের পালকের মোটিফ, যা ভারতীয় সংস্কৃতিতে ভগবান শ্রীকৃষ্ণের প্রতীক হিসেবে অত্যন্ত জনপ্রিয়। যোধপুরী ধাঁচে বাঁধা এই পাগড়ি প্রধানমন্ত্রীর সাজে এনে দিয়েছিল আভিজাত্য ও ঐতিহ্যের ছোঁয়া।

