প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ: বেতন ৯৫ হাজার পর্যন্ত! – এবেলা
এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ইসিএইচএস ক্লিনিকে মেডিকেল অফিসার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট ও ল্যাব টেকনিশিয়ানসহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ব্যারাকপুর ও কৃষ্ণনগরে ১ বছরের চুক্তিতে কাজের এই সুযোগ পাবেন যোগ্য প্রার্থীরা। পদভেদে বেতন ২১,৮০০ টাকা থেকে ৯৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় নথিসহ আগামী ২৫ জানুয়ারির মধ্যে অফলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। এমবিবিএস উত্তীর্ণদের জন্য অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক হলেও অন্যান্য পদের জন্য ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করুন।

