লেটেস্ট নিউজ

প্রসেনজিতের ছবি চুরি করে ব্যবসা, কড়া দাওয়াই দিল কলকাতা হাই কোর্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে অনুমতি ছাড়াই ব্যবসা চালানোর অভিযোগে উত্তাল আদালত। নিজের ‘পার্সোনালিটি রাইটস’ বা ব্যক্তিত্বের অধিকার রক্ষায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিনেতা। তাঁর অভিযোগ, কোনো চুক্তি ছাড়াই একটি সংস্থা তাঁর ছবি ব্যবহার করে মুনাফা লুটছিল।

মামলাটি গুরুত্ব সহকারে বিচার করে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় অভিযুক্ত সংস্থাকে অবিলম্বে অভিনেতার ছবি ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, অনুমতি ছাড়া কোনো শিল্পীর ছবি ব্যবহার তাঁর পেশাগত ভাবমূর্তির অপূরণীয় ক্ষতি করতে পারে। আপাতত আগামী ২৭ মার্চ পর্যন্ত এই অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি থাকবে। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ ও কপিরাইট আইনের আওতায় এই স্বস্তি পেলেন বুম্বাদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *