প্রাইভেট চাকরি করলেও কি মিলবে যুবসাথীর টাকা? তথ্য গোপনের আগে সাবধান – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য সরকারের যুবসাথী প্রকল্প নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। মাসে ১,৫০০ এবং বছরে ১৮,০০০ টাকা পাওয়ার আশায় ভিড় জমছে ক্যাম্পে। তবে বেসরকারি সংস্থায় কর্মরতদের জন্য রয়েছে কড়া নিয়ম।
কারা পাবেন এই সুবিধা
- যোগ্যতা: ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতী।
- অতিরিক্ত সুবিধা: ঐক্যশ্রী বা মেধাশ্রী স্কলারশিপ পেলেও এই আবেদন করা যাবে।
- সময়সীমা: প্রাথমিকভাবে ৫ বছর। চাকরি না পেলে পরবর্তীতে তা রিনিউ করার সুযোগ রয়েছে।
- গৃহশিক্ষক: টিউশানি করলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
আবেদন বাতিল ও আইনি খাঁড়া
- চাকরিজীবী: সরকারি বা বেসরকারি কোনো সংস্থায় বেতনভুক্ত কর্মচারী হলে এই টাকা পাওয়া যাবে না।
- অন্যান্য ভাতা: লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর সুবিধাভোগীরা আবেদন করতে পারবেন না।
- শাস্তি: আবেদনের সময় ‘সেল্ফ ডিকলারেশন’ ফর্মে বেকারত্বের প্রমাণ দিতে হয়। বেসরকারি চাকরি করে তথ্য গোপন করলে বা মিথ্যা নথি জমা দিলে কড়া আইনি ব্যবস্থা নেবে প্রশাসন। পাশাপাশি প্রাপ্ত সুবিধাও বাতিল করা হবে।
গুরুত্বপূর্ণ তথ্য
১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ‘স্বনির্ভর বাংলা’ ক্যাম্পে যুবসাথীর আবেদন নেওয়া হচ্ছে। আবেদনের সময় বর্তমান কর্মসংস্থান সম্পর্কে সঠিক তথ্য দেওয়া বাধ্যতামূলক।

