লেটেস্ট নিউজ

প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে, নেপথ্যে কোন রহস্য? – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২২ সালে বিয়ের পর ক্যানাডায় পাড়ি দিয়েছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মহেশ পুরী ও সুনীতা। তবে দাম্পত্য কলহ চরমে পৌঁছালে দেশে ফিরে মহেশের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা করেন সুনীতা। ২০২৪ সালে বিচ্ছেদের পর সুনীতা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

অন্যদিকে, গত মার্চ মাসে মায়ের মৃত্যুর কারণে দেশে ফেরেন মহেশ। কিন্তু প্রাক্তন স্ত্রীর দায়ের করা মামলার জেরে তাঁর পাসপোর্ট স্থগিত হয় এবং লুক-আউট নোটিস জারি থাকায় তিনি আর ক্যানাডায় কর্মস্থলে ফিরতে পারছিলেন না। এই আক্রোশ ও কর্মজীবন থমকে যাওয়ার হতাশাতেই মহেশ খুনের ছক কষেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

হায়দরাবাদের বনস্থলীপুরমে সুনীতার বর্তমান ঠিকানা খুঁজে বের করে গত দু-মাস ধরে এলাকায় রেইকি করেন মহেশ। বুধবার ব্যাগে দুটি ছুরি ও পাঁচ লিটার পেট্রল নিয়ে সুনীতার ঘরে ঢুকে পড়েন তিনি। ভিতর থেকে দরজা বন্ধ করে প্রাক্তন স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে খুনের পর পেট্রল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেন অভিযুক্ত। চিৎকার শুনে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকেই ঘাতক মহেশকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *