ফেব্রুয়ারিতেই গরমে পুড়বে কলকাতা ও দক্ষিণবঙ্গ, কি জানালো আবহাওয়া দফতর – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : বিদায় নিচ্ছে শীত আর তার বদলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই আকাশছোঁয়া পারদ চড়তে শুরু করেছে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা শীঘ্রই ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। মূলত একের পর এক শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতির কারণেই রাজ্যে উত্তুরে হাওয়ার পথ রুদ্ধ হয়েছে এবং শীতের আমেজ দ্রুত ফিকে হয়ে আসছে।
আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির আশেপাশে থাকলেও দিনের বেলা গরম বেশ অনুভূত হবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বজায় থাকলেও সমতলে তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। ফলে শীতের পোশাক বিদায় জানানোর সময় কার্যত চলেই এসেছে।

