লেটেস্ট নিউজ

ফেলে দেওয়া সিম কার্ড ও ইলেকট্রনিক বর্জ্য থেকে ২৬ লক্ষ টাকার সোনা উদ্ধার – এবেলা

এবেলা ডেস্কঃ

চীনের গুয়াংডং প্রদেশের বাসিন্দা কিয়াও পরিত্যক্ত সিম কার্ড ও ইলেকট্রনিক বর্জ্য থেকে ১৯১ গ্রাম সোনা নিষ্কাশন করে বিশ্বজুড়ে সাড়া ফেলেছেন। পেশায় মূল্যবান ধাতু পরিশোধন বিশেষজ্ঞ এই ব্যক্তি প্রায় ২ টন বর্জ্য রাসায়নিক প্রক্রিয়ায় শোধন করে এই বিপুল পরিমাণ সোনা সংগ্রহ করেছেন। বর্তমানে যার বাজারমূল্য প্রায় ২ লক্ষ ইউয়ান বা ভারতীয় মুদ্রায় ২৬ লক্ষ টাকার কাছাকাছি।

সোশ্যাল মিডিয়ায় ‘রসায়নবিদ’ হিসেবে পরিচিত কিয়াও তাঁর এই জটিল ও রোমাঞ্চকর কাজের ভিডিও নিয়মিত শেয়ার করেন। জানা গেছে, প্রতিটি সিম কার্ডে সাধারণত ০.০১ গ্রাম সোনা থাকে, যা মূলত বিদ্যুৎ পরিবাহী হিসেবে ব্যবহৃত হয়। পূর্বে ক্যাফে চালানো কিয়াও এখন আধুনিক প্রযুক্তির সাহায্যে এই বর্জ্য থেকে মূল্যবান ধাতু পুনরুদ্ধারের কাজকেই নিজের মূল পেশা হিসেবে বেছে নিয়েছেন।

তবে এই সোনা নিষ্কাশন প্রক্রিয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং পরিবেশের জন্য সংবেদনশীল। কিয়াও সতর্ক করে জানিয়েছেন, বিশেষ রাসায়নিকের ব্যবহার এবং কারিগরি জ্ঞান ছাড়া ব্যক্তিগতভাবে এই চেষ্টা করা বিপজ্জনক হতে পারে। সামান্য অসাবধানতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে যথাযথ প্রশিক্ষণ ও নিরাপত্তা সরঞ্জাম ছাড়া এই পথে পা না বাড়াতে পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *