ফোনে ডেকে কৃষককে নৃশংশ খুন! পরকীয়া কি প্রাণ কাড়ল ৪ সন্তানের বাবার? – এবেলা
এবেলা ডেস্কঃ
February 10, 202610:02 am
নিউজ ডেস্ক : ঘর থেকে মাত্র ২০০ মিটার দূরে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন সেতাবুল শেখ। প্রতিবেশী এক মহিলার সঙ্গে গড়ে ওঠা ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই কি এই চরম পরিণতি? সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন—টাকা বা সম্পর্কের টানাপোড়েন কি আজ এতটাই সস্তা যে একজন মানুষকে এভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো? এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
মালদহের রতুয়ায় এই ঘটনায় অভিযুক্ত মহিলাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। চার সন্তানের বাবার এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা গ্রাম এখন বিচারের অপেক্ষায়। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে পরিবার বলছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তদন্তের গতি আরও বাড়ানো দরকার। এই খুন কেবল একটি পরিবারের ক্ষতি নয়, বরং সামাজিক অবক্ষয়ের এক করুণ চিত্র।

