বইমেলায় সুখবর: রবিবার ব্লু লাইনে বাড়ছে মেট্রোর সংখ্যা – এবেলা
এবেলা ডেস্কঃ
আন্তর্জাতিক কলকাতা বইমেলা উপলক্ষে আগামী ১ ফেব্রুয়ারি, রবিবার ব্লু লাইনে বিশেষ পরিষেবা দেবে মেট্রো রেল। যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে ওই দিন ১৩০টির পরিবর্তে ১৬০টি ট্রেন চালানো হবে। দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হয়ে রাত পর্যন্ত চলবে এই বাড়তি ট্রেন চলাচল।
তবে ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তী ও সরস্বতী পুজোয় মেট্রোর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ওই দিন ব্লু লাইনে ২৩৬টি এবং ইয়োলো লাইনে ৯২টি ট্রেন চলবে। যদিও অরেঞ্জ ও পার্পেল লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে। পুজোর দিনে কম ট্রেন চলায় ভোগান্তির আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা।

