বঙ্গে কি ফের দুর্যোগের ঘনঘটা? টানা দুই দিন রাজ্যজুড়ে ধেয়ে আসছে কালবৈশাখীর দাপট – এবেলা
এবেলা ডেস্কঃ
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত ও জোড়া পশ্চিমি ঝঞ্ঝার জেরে তোলপাড় হবে দুই বঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার ও মঙ্গলবার উত্তর থেকে দক্ষিণে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি নামবে। কলকাতায় মেঘলা আকাশ ও অস্বস্তি থাকলেও বুধবার পর্যন্ত চলবে এই প্রাকৃতিক তাণ্ডব।

