লেটেস্ট নিউজ

বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণ ভারতসহ বাংলায় বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে তামিলনাড়ু ও কেরলসহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে আজ থেকেই হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণ ভারতের কন্যাকুমারী ও তিরুনেভলি সহ একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এই নিম্নচাপের পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গও বাদ যাচ্ছে না। মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে অন্ধ্রপ্রদেশ উপকূল, তেলঙ্গানা ও ছত্তিশগড়েও বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। আগামী সাত দিনে দিল্লি, পাঞ্জাব ও রাজস্থানে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বাংলায় ইতিমধ্য়েই শীত বিদায় নিয়েছে এবং দিনের তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করার সম্ভাবনা রয়েছে। মূলত নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় রাজ্যের আবহাওয়ায় এই বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *