লেটেস্ট নিউজ

বদলি নিয়ে নাটকীয় মোড় বিধাননগর ও শিলিগুড়ির দুই পুলিশ কমিশনারের ক্ষেত্রে – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য প্রশাসনে। ১৫ জন আইপিএস আধিকারিককে ভিনরাজ্যে বদলির নির্দেশ দেওয়া হলেও শেষ মুহূর্তে বিধাননগরের পুলিশ কমিশনার মুরলিধর শর্মা এবং শিলিগুড়ির কমিশনার ওয়াকার রাজ়ার ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করা হয়েছে। ফলে আপাতত তাঁদের তামিলনাড়ু যেতে হচ্ছে না।

বাকি ১৩ জন আধিকারিককে অবশ্য পুরনো নির্দেশ মেনে কেরালা ও তামিলনাড়ুর নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে দ্রুত যোগ দিতে হবে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে এই গণবদলির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের এই রদবদল নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *