লেটেস্ট নিউজ

বন্ধুদের জন্য খুলল হরমুজ প্রণালী, ভারতের জাহাজ চলাচলে আর কোনো বাধা রাখল না ইরান – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের রণকৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিয়ে বড় ঘোষণা করল তেহরান। ইরান স্পষ্ট জানিয়েছে, ভারতসহ পাঁচটি বন্ধু রাষ্ট্রের বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। শত্রুতা নেই এমন দেশগুলোর জন্য এই আন্তর্জাতিক জলপথ উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার।

বুধবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে ইরান জানায়, ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া ও ইরাককে তারা মিত্র হিসেবে চিহ্নিত করেছে। এই দেশগুলোর জাহাজগুলো কোনো বাধা ছাড়াই হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি নিশ্চিত করেছেন যে, তাদের সশস্ত্র বাহিনী এই বন্ধু দেশগুলোর জাহাজের নিরাপত্তা নিশ্চিত করছে।

তবে এই সুবিধার সাথে কিছু কঠোর শর্তও জুড়ে দিয়েছে তেহরান। জানানো হয়েছে, যাতায়াতের আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রাখা বাধ্যতামূলক এবং কোনোভাবেই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে যুক্ত থাকা যাবে না। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ইরানের এই কৌশলী অবস্থান আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের জন্য অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি বাংলাদেশের জাহাজও ভবিষ্যতে এই বিশেষ সুবিধা পেতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *