লেটেস্ট নিউজ

বসিরহাটে তৃণমূল কর্মীর ঘরে বালতি ভর্তি বোমা! ভোটের মুখে হাড়োয়ায় চরম উত্তেজনা – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচনী উত্তাপের মাঝেই বসিরহাটের হাড়োয়ায় চাঞ্চল্যকর ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে সোনাপুকুর শংকরপুর পঞ্চায়েতের নপাড়া এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী মুজিবর মোল্লার বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশিতে উদ্ধার হয়েছে ২২টি তাজা বোমা। পুলিশের প্রাথমিক অনুমান, শুধু মজুত নয়, ওই বাড়িতেই বোমা তৈরি করা হচ্ছিল। উদ্ধার হওয়া বিস্ফোরক নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে।

অন্যদিকে, সন্দেশখালিতে ফের অশান্তির আঁচ। নেজাট এলাকায় এক বিজেপি কর্মীর বাবার দোকানে গভীর রাতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভস্মীভূত হয়ে গেছে পুরো দোকানটি। এই ঘটনার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি বিজেপি নেত্রী পিয়ালী দাসের। যদিও শাসক শিবিরের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *