বাংলায় বড়সড় রদবদল! বাদ পড়লেন সাড়ে ৫ লাখ ভোটার – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বড়সড় রদবদলের খবর সামনে এল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। যেখানে আগে তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের।
ভোটার তালিকায় নাম সংশোধন ও সংযোজন নিয়ে কমিশনের দেওয়া পরিসংখ্যান রীতিমতো চমকপ্রদ। ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন করে নাম লিখিয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন। পাশাপাশি, ৮ নম্বর ফর্ম পূরণ করে তালিকায় ঠাঁই পেয়েছেন আরও ৬ হাজার ৬৭১ জন। রাজ্যের নির্বাচনী মানচিত্রে ‘স্থানান্তরিত’ ভোটারের সংখ্যাও নেহাত কম নয়; বর্তমানে ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন ভোটার এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের সিইও।

