লেটেস্ট নিউজ

বাংলায় বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা নিয়ে বিরাট আপডেট এল – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গেল। নির্বাচন কমিশন সূত্রে খবর, মার্চের দ্বিতীয় সপ্তাহেই রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। শনিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর থেকে পাওয়া ইঙ্গিত অনুযায়ী, দোল ও হোলির উৎসব মিটলেই রাজ্যে আসতে পারে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ।

সবথেকে বড় চমক থাকছে ভোট গ্রহণের দফায়। আগের মতো লম্বা সূচি নয়, এবার মাত্র তিন দফাতেই বাংলায় নির্বাচন সম্পন্ন হতে পারে বলে জোরালো জল্পনা শুরু হয়েছে। যদিও পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর প্রাপ্যতার ওপর ভিত্তি করে এক বা দুই দফায় ভোট করানোর প্রাথমিক চিন্তাভাবনাও রয়েছে কমিশনের। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিন দফার বেশি ভোট হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ১ মার্চ রাজ্যে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আসার কথা থাকলেও সেই সফর আপাতত পিছিয়ে দোলযাত্রার পরে হওয়ার সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরপরই রাজ্যে এসে পরিস্থিতি খতিয়ে দেখে নির্বাচনের চূড়ান্ত নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *