বাংলার মহিলাদের জন্য বিরাট সুখবর! মাসে ৩ হাজার টাকা করে দেবে এই নতুন প্রকল্প – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে চালু থাকা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য বা বিধবা ভাতা— মমতা সরকারের জনমুখী প্রকল্পগুলিকে টেক্কা দিতে এবার বড়সড় প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির। সূত্রের খবর, বিজেপি ক্ষমতায় এলে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ ও ‘যুবশক্তি’ নামে দুটি বিশেষ প্রকল্প চালু করতে পারে। যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের আদলে মহিলাদের মাসে ৩ হাজার টাকা এবং বেকার যুবকদের জন্য মাসিক ৩ হাজার টাকা ভাতার প্রস্তাব রাখা হতে পারে।
তৃণমূলের ‘দিদির ১০ প্রতিজ্ঞা’ কর্মসূচির পাল্টা হিসেবেই এই নতুন পরিকল্পনা সাজানো হচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা। বর্তমানে রাজ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলারা ১০০০ থেকে ১২০০ টাকা পেলেও, নতুন এই প্রস্তাবিত প্রকল্পে সেই অঙ্ক এক ধাক্কায় ৩ হাজার টাকায় পৌঁছে যেতে পারে। তবে এই সুবিধা এখনই পাওয়া যাবে না। বিজেপি ক্ষমতায় আসলে তবেই এই বর্ধিত ভাতা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

