বাজেট ২০২৬: কেন অর্থ মন্ত্রকে ঘটা করে পালিত হয় ‘হালুয়া অনুষ্ঠান’? – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট পেশের আগে দীর্ঘদিনের প্রথা মেনে অর্থ মন্ত্রকে পালিত হলো ‘হালুয়া অনুষ্ঠান’। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নিজ হাতে এই মিষ্টি বিতরণ করে বাজেট মুদ্রণের চূড়ান্ত পর্যায় শুরু করেন। ভারতীয় সংস্কৃতিতে যেকোনো শুভ কাজের শুরুতে মিষ্টিমুখ করার ঐতিহ্য থেকেই এই আচারের প্রচলন।
এই অনুষ্ঠানের পরেই বাজেট তৈরির সঙ্গে যুক্ত শতাধিক কর্মকর্তা ও কর্মচারী নর্থ ব্লকের বেসমেন্টে কার্যত বন্দি হয়ে যান। তথ্যের গোপনীয়তা রক্ষায় বাজেট পেশ না হওয়া পর্যন্ত তাঁদের বাইরের জগতের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে। সাধারণ মানুষ ও মধ্যবিত্তের বিপুল প্রত্যাশার এই বাজেট আগামী ১ ফেব্রুয়ারি সংসদে পেশ করা হবে।

