লাইফস্টাইল

বাড়িতে সংক্রামক ব্যাধি হানা দিলে সংক্রমণ এড়াতে আপনার যা করা জরুরি জেনে

বাড়িতে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীর পরিচর্যায় বিশেষ সতর্কতা প্রয়োজন কারণ সরাসরি শারীরিক সংস্পর্শ, রক্ত বা দেহরসের মাধ্যমে হেপাটাইটিস বি এবং এইচআইভি ছড়িয়ে পড়তে পারে। এছাড়া হাঁচি-কাশি থেকে নির্গত ড্রপলেটের মাধ্যমে কোভিড ও ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের ঝুঁকি থাকে। এমনকি গর্ভবতী মায়ের থেকে প্লাসেন্টা বা প্রসবের সময় শিশুর দেহেও জীবাণু প্রবেশ করার সম্ভাবনা থাকে। তাই আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র আলাদা রাখা এবং ঘনিষ্ঠ মেলামেশার ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা একান্ত প্রয়োজন।

পরোক্ষ সংক্রমণ রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দূষিত জল, খাবার কিংবা বাতাসের মাধ্যমে কলেরা, টাইফয়েড ও চিকেন পক্স ছড়ায়। রোগীর পোশাক ধোয়ার সময় গ্লাভস পরে ক্লোরিন সলিউশন বা ফুটন্ত জল ব্যবহার করা উচিত এবং তাকে পর্যাপ্ত আলো-বাতাসপূর্ণ আলাদা ঘরে রাখা জরুরি। মশা ও মাছিবাহিত রোগ যেমন ডেঙ্গু বা ম্যালেরিয়া রুখতে বিশেষ নজর দিতে হবে। পাশাপাশি পরিচর্যাকারীকে মাস্ক ব্যবহার করতে হবে এবং রোগীর সহজপাচ্য পুষ্টিকর খাদ্যাভ্যাস নিশ্চিত করে বারবার হাত ধোয়ার অভ্যাস বজায় রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *