বাড়িতে সোনা ও টাকার পাহাড়! দুর্নীতির দায়ে চিনা মেয়রের মৃত্যুদণ্ড – এবেলা
এবেলা ডেস্কঃ
চীনে দুর্নীতির বিরুদ্ধে শি জিনপিং সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির এক অভাবনীয় প্রতিফলন সামনে এল। দেশটির হাইকো (Haikou) শহরের প্রাক্তন মেয়রের বাড়ি থেকে উদ্ধার হয়েছে পাহাড়প্রমাণ সোনা ও নগদ টাকা। দুর্নীতির এই ভয়াবহ চিত্র দেখে স্তম্ভিত গোটা বিশ্ব।
গুপ্ত বেসমেন্টে কুবেরের ধন
তদন্তকারী দল যখন ওই মেয়রের বাসভবনে তল্লাশি চালায়, তখন তারা একটি গোপন বেসমেন্টের হদিস পায়। সেখানে গিয়ে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় কর্মকর্তাদের। দেখা যায়, থরে থরে সাজানো রয়েছে সোনার বিস্কুট ও ইট, যার মোট ওজন ১৩.৫ টন। শুধু তাই নয়, ঘরের কোণায় কোণায় ছড়িয়ে ছিল নগদ টাকার স্তূপ। সেই টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে নোট গোনার বদলে তা ওজন করতে হয়। প্রায় ২৩ টন নগদ টাকা (ইউয়ান, ডলার ও ইউরো মিলিয়ে) উদ্ধার হয়েছে তাঁর বাড়ি থেকে। এছাড়া মেয়রের মালিকানাধীন একাধিক বিলাসবহুল ভিলা ও কয়েক ডজন দামী গাড়ির হদিসও পাওয়া গেছে।
১০ বছরের কুকীর্তি
অভিযোগ উঠেছে, গত ১০ বছরের কার্যকালে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেছেন এই মেয়র। সরকারি ঠিকাদারি, জমি কেনাবেচা এবং বড় বড় নির্মাণ প্রকল্পের অনুমতি দেওয়ার বিনিময়ে তিনি কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন। অবৈধভাবে উপার্জিত এই অর্থ কেবল বাড়িতেই নয়, বরং ভুয়া কো ম্পা নি ও বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশেও পাচার করেছেন তিনি।
আদালতের কঠোর নির্দেশ: মৃত্যুদণ্ড
চীনে বড় ধরনের দুর্নীতিকে দেশদ্রোহের শামিল মনে করা হয়। মেয়রের বাড়ি থেকে উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ অবৈধ সম্পদের গুরুত্ব বিবেচনা করে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছে। দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিতে ওই মেয়রকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে চিনা আদালত। চীনের এই পদক্ষেপ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের জন্য একটি চরম সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

