লেটেস্ট নিউজ

বাণিজ্য চুক্তি ‘কৃষক-বিরোধী’ নয়, কংগ্রেসকে কড়া জবাব পীযূষ গোয়েলের – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারত–আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কংগ্রেসের সমালোচনার তীব্র জবাব দিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি স্পষ্ট করে বলেন, চুক্তিটিকে ‘কৃষক-বিরোধী’ বলে প্রচার করা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিহীন।

গোয়েলের দাবি, ভারত–আমেরিকা অন্তর্বর্তী বাণিজ্য কাঠামোয় কৃষিপণ্যের ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হয়নি। কৃষকদের স্বার্থে কোনও রকম আপস করা হয়নি বলেই জানান তিনি। বরং দেশের কৃষকদের স্বার্থ সুরক্ষিত রেখেই এই বাণিজ্য চুক্তি সম্পন্ন করা হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *