বাবার জন্য কাঁদছে ইমরানের দুই ছেলে, মেলেনি পাকিস্তানে ঢোকার অনুমতি – এবেলা
এবেলা ডেস্কঃ
পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে মরিয়া তাঁর দুই ছেলে কাসিম ও সুলেমান। গত এক মাস আগে ভিসার আবেদন করলেও পাকিস্তান সরকার এখনও তাঁদের অনুমতি দেয়নি। প্রাক্তন স্ত্রী জেমাইমার সঙ্গে বিচ্ছেদের পর থেকে লন্ডনেই থাকেন ইমরানের দুই সন্তান। দীর্ঘ প্রতীক্ষার পর বাবার মুখ দেখার আরজি নিয়ে এবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তাঁরা।

