লেটেস্ট নিউজ

বামফ্রন্ট ত্যাগ করে সিপিএম-আইএসএফ জোটের ডাক হুমায়ুন কবীরের – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ফের রাজনৈতিক তৎপরতা শুরু করেছেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবীর। বামফ্রন্টের সঙ্গে জোট করতে সরাসরি অস্বীকার করে তিনি সিপিএম এবং আইএসএফ-এর সঙ্গে নতুন সমীকরণের ডাক দিয়েছেন। এই মর্মে তিনি সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে একটি বার্তাও পাঠিয়েছেন বলে জানা গেছে।

হুমায়ুন কবীরের দাবি, তিনি শুধুমাত্র সিপিএম এবং আইএসএফ-এর সঙ্গেই নির্বাচনী লড়াইয়ে অংশ নিতে আগ্রহী। বামফ্রন্টের অন্যান্য শরিক দলগুলোকে বাদ দিয়ে সিপিএম-কে তাঁর হাত ধরার আহ্বান জানিয়েছেন তিনি। আগামী ৭ মার্চ পর্যন্ত মহম্মদ সেলিমের উত্তরের অপেক্ষায় থাকবেন বলেও জানিয়েছেন এই বিধায়ক।

সিপিএম ও আইএসএফ-এর জোট যখন প্রায় নিশ্চিত, তখন হুমায়ুন কবীরের এই প্রস্তাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এর আগেও তাঁর সঙ্গে সেলিমের বৈঠক নিয়ে দলের অন্দরে বিতর্ক তৈরি হয়েছিল। দীর্ঘদিনের বামফ্রন্ট শরিকদের ছেড়ে সিপিএম নতুন কোনো পথে হাঁটে কি না, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *