লেটেস্ট নিউজ

বারাসতে শোরগোল: ভোটের প্রিসাইডিং অফিসারদের নামই এবার ‘বিচারাধীন’ তালিকায় – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনার বারাসাতে জেলাশাসকের নির্বাচন দফতরে উত্তেজনা ছড়িয়েছে। চূড়ান্ত ও সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেছে, বহু প্রিসাইডিং অফিসারের নাম এখনও ‘বিচারাধীন’ তালিকায় রয়েছে। আসন্ন নির্বাচনে যাঁদের ভোট পরিচালনার দায়িত্ব সামলানোর কথা, তাঁদের নামই এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় ক্ষুব্ধ কয়েকশো শিক্ষক। নির্বাচন আধিকারিকদের কাছে এই ঘটনার কড়া জবাবদিহি চেয়েছেন ভুক্তভোগীরা।

ক্ষুব্ধ শিক্ষকদের দাবি, তাঁরা ২৫-৩০ বছর ধরে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এবং নিয়মিতভাবে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করে আসছেন। সমস্ত সঠিক নথি জমা দেওয়া এবং নিয়মিত সরকারি বেতন পাওয়া সত্ত্বেও কোনো আগাম নোটিশ বা যথাযথ যাচাই ছাড়াই তাঁদের নাম এই তালিকায় তোলা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে।

শামসুজ্জামান ও সাইফুল মণ্ডলের মতো প্রিসাইডিং অফিসাররা জানিয়েছেন, বছরের পর বছর ধরে নির্বাচন কমিশনের বিশ্বস্ত কর্মী হিসেবে কাজ করার পর হঠাৎ করে তাঁদের নিয়ে এমন সন্দেহ কেন তৈরি হলো, তা বোধগম্য নয়। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরেও এই জটিলতা না কাটায় তাঁদের ভবিষ্যৎ এবং নির্বাচনী কাজে অংশগ্রহণ নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *