লেটেস্ট নিউজ

বালিতে রাজনৈতিক দলবদল ঘিরে রণক্ষেত্র: তৃণমূল কর্মীর ওপর হামলা, থানায় দু’পক্ষের বিক্ষোভ – এবেলা

এবেলা ডেস্কঃ

হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক দলবদলকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কর্মী রণবীর দোলুইয়ের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, বুধবার রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রণবীরের বাড়িতে ঢুকে ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করে। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্রের নেতৃত্বে বালি থানায় দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান দলীয় কর্মীরা।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা সরব হয়েছে বিজেপি। বালি কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় সিংয়ের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাদের মহিলা মোর্চার এক নেত্রীর বাড়িতে হামলা চালিয়েছে। নিজেদের দোষ ঢাকতেই তৃণমূল এখন মিথ্যা অভিযোগ তুলছে। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকেও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচনী আবহে এই পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বালি থানা পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। পুলিশ সূত্রে খবর, দু’পক্ষের অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ইতিমধ্যেই পুলিশ দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। দলবদল ও প্রার্থী নির্বাচন নিয়ে আগে থেকেই বালিতে রাজনৈতিক পারদ চড়ছিল, বুধবারের এই সংঘাতের পর সেই উত্তেজনা আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *